আশুলিয়া ফেনসিডিলসহ তিন নারী মাদককারবারী আটক
- আপডেট সময় : ০২:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ৩৮৫ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৪৯ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদককারবারীকে আটক করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার (৪ এপ্রিল ) বেলা সাড়ে ১১ টাই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাতে আশুলিয়া থানাধীন শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকায় থেকে ১৪৯ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার কবিতা বেগম (৩০), ময়মনসিংহ জেলার রুমা বেগম (২৮) এবং বরিশাল জেলার পাখি মনি (২১)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




















