ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

প্রথম আলোর সম্পাদককে হলুদ সাংবাদিক আখ্যা-কুুশপুত্তলিকা দাহ

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ০৮:২১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ২৭৭ বার পঠিত

হলুদ সাংবাদিক আখ্যা ও রাজনৈতিক উদেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগ এনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এর কুুশপুত্তলিকা দাহ করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এসময় মতিউরের রহমানের বিরুদ্ধে নানা স্লোগানও দেন তারা।

শুক্রবার  (৩১ মার্চ) বিকেল চারটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে মতিউর রহমানের কুুশপুত্তলিকা দাহ করা হয়।

এর আগে সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে দুপুর পৌনে তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা । পরে শামসুজ্জামান শামসকে আগামী রবিবার (২ এপ্রিল) এর মধ্যে মুক্তি দেওয়ার আল্টিমেটাম দিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ছাড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মহাসড়ক ছাড়ার পর পরই শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ডেইরি গেটের ভিতরে জমা হতে থাকেন। পরে সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে শতাদিক নেতাকর্মী মতিউর রহমানের কুুশপুত্তলিকা নিয়ে স্লোগান দিতে দিতে ডেইরি গেটের ভাইরে ঢাকা-আরিচা মহাসড়কে যান। সেখানে বসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন মিলে মতিউর রহমানের কুুষ্পত্তলিকায় আগুন ধরিয়ে দেন।

এসময় নেতাকর্মীরা, মতিউরের দুই গালে, জুতা মারো তালে তালে। মতিউরের চামড়া তুলে, নিব আমরা। জ্বালো জ্বালে, আগুন জ্বালো – এমন সব স্লোগান দিতে থাকেন। এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানও দেন তারা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলে যান।

ট্যাগস :

প্রথম আলোর সম্পাদককে হলুদ সাংবাদিক আখ্যা-কুুশপুত্তলিকা দাহ

আপডেট সময় : ০৮:২১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩