ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বীর মুক্তিযোদ্ধার কন্যাকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৩:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১৬৩ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় যৌতুকের টাকার দাবিতে বীর মুক্তিযোদ্ধার কন্যাকে বাজারে জনসম্মুখে মারধরের অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী একরামুল ও তার ভাইয়ের বিরুদ্ধে।

রবিবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার মেডিকেল মোড় এলাকায় নিজের কাপড়ের দোকানে স্ত্রী মৌসুমি খাতুনকে বাবার বাড়ি থেকে ডেকে এনে মারধর করেন স্বামী একরামুল ও তার বড় ভাই এবং দোকানের মহিলা কর্মচারী। এ ঘটনায় স্ত্রী মৌসুমি খাতুন বাদী হয়ে অজ্ঞাত একজন সহ ৩ জনের নামে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, পশ্চিম বেজগ্রাম ৭ নং ওয়ার্ডের মৃত ইয়াকুব আলীর পুত্র একরামুল (৩০) ও এনামুল (৪০) এবং একরামুলের দোকানের অজ্ঞাত একজন মহিলা কর্মচারী।

অভিযোগ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মহরম আলীর মেয়ে মৌসুমির সাথে অভিযুক্ত একরামুলের ৮ বছর পূর্বে বিয়ে হয় এবং তাদের সংসারে ৫ বছরেে একটি কন্যা সন্তান আছে। বিয়ের সময় একরামুলের পরিবার ৮ লক্ষ টাকা যৌতুক দাবি করেন। মেয়ের সুখের কথা চিন্তা করে বীর মুক্তিযোদ্ধা পিতা বিভিন্ন সময়ে জামাইকে ৬ লক্ষ টাকা দেন কিন্তু আরও দুই লক্ষ টাকার দাবিতে বিভিন্ন সময় স্ত্রী মৌসুমিকে বাবার বাড়িতে পাঠাতেন। অসহায় বাবা টাকার ব্যবস্থা করতে না পারায় প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন পাষন্ড স্বামী একরামুল। এমতাবস্থায় যৌতুকের ২ লক্ষ টাকা ছাড়া বাড়িতে না উঠার শর্তে ৫ মাস পূর্বে সন্তান সহ স্ত্রী কে বাবার বাড়ি পাঠিয়ে দেন তিনি। গত ৩১ মার্চ বিকেলে স্ত্রী মৌসুমি কে ফোন করে বাবা বাড়ি থেকে তার হাতীবান্ধা মেডিকেল মোরস্থ কাপড়ের দোকানে ডেকে এনে যৌতুকের টাকা চায় কিন্তু মৌসুমি বাবার অপারগতার কথা প্রকাশ করলে তার স্বামীর ভাই ও দোকানের মহিলা কর্মচারীর উস্কানিতে একরামুল ক্ষিপ্ত হয়ে বাজারে জনসম্মুখে শাশুড়ি ও ৫ বছরের সন্তানের সামনে স্ত্রী মৌসুমি কে চর থাপ্পড় সহ এলোপাথাড়ি প্রহার করে আহত করে। মৌসুমির আত্মচিৎকারে বাজারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
সাইফুল ইসলাম বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

বীর মুক্তিযোদ্ধার কন্যাকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৩:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪