ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাভারের আমজাদ হত্যাকান্ডের আসামী ‘পিনিক রাব্বি’গ্রুপের সদস্য মাদারীপুরে গ্রেপ্তার

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ০৪:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৭২ বার পঠিত

সাভারের আমজাদ হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী রাজিব শিকদার (৩২)কে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে সোমবার (২৫ মার্চ) রাতে র‍্যাব সদরদপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‍্যাব-৪ এবং র‍্যাব-৮ এর একটি আভিযানিক দল মাদারীপুর সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রাজীব শিকদার ঢাকা জেলার সাভার থানা এলাকার পিনিক রাব্বী গ্রুপের অন্যতম সদস্য।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত বৃহস্পতিবার (২১ মার্চ) সাভারের সোবহানবাগ এলাকায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে আমজাদ হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে আহত করে পালিয়ে যায় গ্রেফতারকৃত আসামীসহ পিনিক রাব্বী গ্রুপের সদস্যরা।

পরে স্থানীয় লোকজন আহত আমজাদকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে সোমবার (২৫ মার্চ) রাতে এই হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত অন্যতম প্রধান আসামী রাজীব শিকদারকে র‍্যাব সদরদপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‍্যাব-৪ এবং র‍্যাব-৮ এর একটি আভিযানিক দল মাদারীপুর সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেপ্তার আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমজাদ হত্যাকান্ডের ঘটনা স্বীকার করেছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :

সাভারের আমজাদ হত্যাকান্ডের আসামী ‘পিনিক রাব্বি’গ্রুপের সদস্য মাদারীপুরে গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪