ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খানসামায় সরকারি স্বাস্থ্যসেবার ব্যাঘাত ঘটানোর অভিযোগ

মোঃ লায়ন ইসলাম- খানসামা(দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:১৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১৩৫ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারি স্বাস্থ্যসেবার ব্যাঘাত ঘটাচ্ছে ইলিভেট কেরিয়ার হেবিটেশন অর্গানাইজেশন( ইকো) নামে একটি বেসরকারি সংস্থা এ মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন মোঃ খাদিমুল ইসলাম নামে এক ব্যক্তি।

সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত এ অভিযোগ দেন তিনি। অভিযোগ সুত্রে জানা যায়,বর্তমান আওয়ামী লীগ সরকার বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা প্রদান করলেও এই সেবাকে বাধাগ্রস্ত করছে ইলিভেট কেরিয়ার হেবিটেশন অর্গানাইজেশন( ইকো)। অভিযোগে আরও জানা যায়, বেসরকারি এই সংস্থাটি সরকারি হাসপাতালে সেবা নিতে নিরুৎসাহিত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেবা গ্রহনের উৎসাহ প্রদান করছে।এ অবস্থায় সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইকোর পাকেরহাট শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান সবুজ বলেন, আমরা কোনোভাবেই কোনো রোগীকে সরকারি সেবা নিতে নিরুৎসাহিত করি না। আমরা আমাদের সমিতির যারা সদস্যদের কম খরচে সেবা দিতে কাজ করছি কাজেই এরকম অভিযোগ ভিত্তিহীন।

এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজউদ্দীন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খানসামায় সরকারি স্বাস্থ্যসেবার ব্যাঘাত ঘটানোর অভিযোগ

আপডেট সময় : ০৬:১৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪