খানসামায় সরকারি স্বাস্থ্যসেবার ব্যাঘাত ঘটানোর অভিযোগ
- আপডেট সময় : ০৬:১৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১১৬ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারি স্বাস্থ্যসেবার ব্যাঘাত ঘটাচ্ছে ইলিভেট কেরিয়ার হেবিটেশন অর্গানাইজেশন( ইকো) নামে একটি বেসরকারি সংস্থা এ মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন মোঃ খাদিমুল ইসলাম নামে এক ব্যক্তি।
সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত এ অভিযোগ দেন তিনি। অভিযোগ সুত্রে জানা যায়,বর্তমান আওয়ামী লীগ সরকার বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা প্রদান করলেও এই সেবাকে বাধাগ্রস্ত করছে ইলিভেট কেরিয়ার হেবিটেশন অর্গানাইজেশন( ইকো)। অভিযোগে আরও জানা যায়, বেসরকারি এই সংস্থাটি সরকারি হাসপাতালে সেবা নিতে নিরুৎসাহিত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেবা গ্রহনের উৎসাহ প্রদান করছে।এ অবস্থায় সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইকোর পাকেরহাট শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান সবুজ বলেন, আমরা কোনোভাবেই কোনো রোগীকে সরকারি সেবা নিতে নিরুৎসাহিত করি না। আমরা আমাদের সমিতির যারা সদস্যদের কম খরচে সেবা দিতে কাজ করছি কাজেই এরকম অভিযোগ ভিত্তিহীন।
এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজউদ্দীন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




















