ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাংবাদিক শামসুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১৬৬ বার পঠিত

রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

তাকে বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। অপর দিকে মামলায় জামিন চেয়ে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আবেদন করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট তোফাজ্জল হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল (বুধবার) রাত ১১টার দিকে এডভোকেট আবদুল মশিউর মালেক বাদি হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

তবে রাজধানীর তেজগাঁও থানার মামলায় এ পর্যন্ত কোনো আবেদন জমা হয়নি। বুধবার সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামে এক ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় মামলাটি করেন। এ মামলায়ও সাংবাদিক শামসুজ্জামানকে আসামি করা হয়।

ট্যাগস :

সাংবাদিক শামসুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর

আপডেট সময় : ১১:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩