সংবাদ শিরোনাম ::
মানুষ মানুষের জন্য টিমের উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ
মানিক কুমার দাস- ফরিদপুর:
- আপডেট সময় : ০৮:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১৪৬ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সহযোগিতায় মানুষ মানুষের জন্য টিমের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে বুধবার ( ২৯ মার্চ) বিকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগ অফিসের সামনে হতে শহরের কাপড় পট্টি, বাদাম পট্টি চকবাজার সহ বিভিন্ন স্থানে রোজাদারদের মধ্যে প্রায় দুই শতাধিক প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানুষ মানুষের টিমের সদস্য ফারুক হোসেন ,মেহেদি মিনার , শাহিনুজ্জামান বাবর, জহুরুল ইসলাম জনি , সুমন মজুমদার, সাখাওয়াত হোসেন সাকু, মোস্তফা কামাল আরজু মিয়া সহ অন্যান্য কর্মী বৃন্দ।
উল্লেখ করা যেতে পারে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিনই এ ধরনের কর্মসূচি পালন করবে টিম মানুষ মানুষের জন্য।


















