বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সহযোগিতায় মানুষ মানুষের জন্য টিমের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে বুধবার ( ২৯ মার্চ) বিকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগ অফিসের সামনে হতে শহরের কাপড় পট্টি, বাদাম পট্টি চকবাজার সহ বিভিন্ন স্থানে রোজাদারদের মধ্যে প্রায় দুই শতাধিক প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানুষ মানুষের টিমের সদস্য ফারুক হোসেন ,মেহেদি মিনার , শাহিনুজ্জামান বাবর, জহুরুল ইসলাম জনি , সুমন মজুমদার, সাখাওয়াত হোসেন সাকু, মোস্তফা কামাল আরজু মিয়া সহ অন্যান্য কর্মী বৃন্দ।
উল্লেখ করা যেতে পারে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিনই এ ধরনের কর্মসূচি পালন করবে টিম মানুষ মানুষের জন্য।