অর্থ মন্ত্রী কে বিশাল গণ সংবর্ধনা দিলেন খানসামা বাসী
- আপডেট সময় : ০৬:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১৯২ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী,এমপিকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৭মার্চ) বিকেলে উপজেলার পাকেরহাট উন্মুক্ত মঞ্চে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রী ও টানা চারবারের এমপি আবুল হাসান মাহমুদ আলী,এমপিকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,ইউনিয়ন আওয়ামলীগ,উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সহ শ্রেনীপেশা মানুষ।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা.এম আমজাদ হোসেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুহসিনুল হক প্রমুখ।














