ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

গোয়ালন্দে “ইয়াং ফাউন্ডেশন”র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

মো. সাজ্জাদ হোসেন -গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৪৭৬ বার পঠিত

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় দক্ষিণ দৌলতদিয়া সামজদ্দিন বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হামিদ মৃধার হাট মহিলা মাদ্রাসা, হুকুম মাতুব্বর পাড়া কওমী মাদ্রাসা ও এতিমখানা সহ মোট তিনটি বিদ্যালয়ে প্রায় ১০ হাজার কলম, ৫’শত খাতা এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি সৌদি প্রবাসী আল মাসুদ রানা মুঠোফোনে জানান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আমাদের মানবিক কাজের একটা অংশ। এর ফলে দরিদ্র ও ঝড়ে পরা কোমলমতি শিক্ষার্থীরা স্কুলমুখি হবে বলে আমি আশা করি।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউপি’র ৮নং ওয়ার্ড সদস্য মো. ফজলুল হক বেপারী, রাজু স্পোকেন ইংলিশ কোচিং সেন্টারের শিক্ষক রাজু হাসান, ইয়াং ফাউন্ডেশন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, দপ্তর সম্পাদক লিটন মোল্লা, সদস্য কামরুল ইসলাম, এমদাদুল ফকির প্রমুখ।

এ সম্পর্কে দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দিদার খান বলেন, আমাদের সংগঠনটি একটি সামাজিক সংগঠন। সংগঠনের অনেকেই প্রবাসী এবং অনেকেই ঢাকাসহ বিভিন্ন জায়গায় চাকরি করেন। তাদের স্বেচ্ছায় অনুদানকৃত অর্থ দিয়ে আমরা অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। আমরা সংগঠনের পক্ষ হতে বিভিন্ন সময় অসহায় মানুষের চিকিৎসা, আগুনে পুড়ে নিঃস্ব পরিবারকে সহায়তাসহ বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড করে থাকি।

গোয়ালন্দে “ইয়াং ফাউন্ডেশন”র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় : ০৮:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪