ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১০:৪৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৭৩ বার পঠিত

কুড়িগ্রামে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোটরসাইকেল ও ট্রাক এর সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। ধরলা ব্রিজ পশ্চিম পাড় ঠ্যানারি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌর শহরের পলাশবাড়ী বানিয়া পাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে সাদমান সাদিক ও ভেলাকোপা গ্রামের শিক্ষক মো. নুর ইসলামের ছেলে হাজ্জাজ বিন হিমু।
সাদিক কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং হিমু কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থী।কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) মো. আবু সাইদ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
চালক পালিয়ে গেছে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’স্থানীয়রা জানান, সাদিক ও হিমু দুই বন্ধু। গতকাল সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল নিয়ে ধরলা ব্রিজ পাড়ের উদ্দেশ্যে রওনা হয়।
ব্রিজের পশ্চিম পাড় ঠ্যানারি পাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের ভিতরে ঢুকে পড়ে।

এসময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে মোটরসাইকেলেটির ভিতর থেকে দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন।
হিমুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

ট্যাগস :

কুড়িগ্রামে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ১০:৪৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪