বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেক্স স্থাপন
- আপডেট সময় : ০৪:০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৭০ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এসএসসি, দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষা কেন্দ্র বেশ কয়েকটি রয়েছে। বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি শেখ কামাল টেকনিকেল স্কুল এন্ড কলেজ, বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ ও বালিয়াকান্দি দাখিল মাদ্রাসা, বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারীদেরও অভিভাবকদের জন্য বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুল আলমের দিকনির্দেশনায় আশিক মাহমুদ মিতুল হাকিম হেল্প ডেক্স স্থাপন করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রানা শেখের পরিচালনায় এসএসসি পরীক্ষার্থীদের জ্যামিতি, ফাইল, কলম, পানি, ক্যালকুলেটর ও সারাদিন অভিভাবকদের জন্য রয়েছে পানি এবং বসার জায়গার ব্যবস্থা। বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে হেল্প ডেক্সের সুবিধা পেয়ে অভিভাবক ও এসএসসি পরীক্ষাথীরা অনেক খুশি হয়। এসএসসি পরীক্ষা চলাকালীন আশিক মাহমুদ মিতুল হাকিম হেল্প ডেক্সের কার্যক্রম অব্যাহত থাকবে।














