ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ৫০৫ বার পঠিত

বগি লাইনচ্যুত হওয়ায় জামালপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২৫৬নং ডাউন লোকাল ট্রেন পিয়ারপুর স্টেশন থেকে ছেড়ে লুপ লাইন থেকে মেইন লাইনে উঠার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

পিয়ারপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মমিন জানান, ট্রেন লাইনচ্যুতির ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। খবর পেয়ে দুপুরে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

দুর্ঘটনা কবলিত ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত চলাচল করে।

জামালপুর জংশন রেল স্টেশনের মাস্টার শেখ উজ্জল মাহমুদ জানান, রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে। লাইনচ্যুত বগি উদ্ধারের পর দ্রুত সময়ের মাঝে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ট্যাগস :

জামালপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় : ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪