ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরে লিটন হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৪:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৭০ বার পঠিত

জামালপুরে লিটন (২০) হত‌্যা মামলায় সাতজ‌নের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো দুই বছরের স্বশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.এহসানুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত সাত আসামির মধ্যে ছয়জন আদালতে উপস্থিত ছিলেন।
অপর একজন পলাতক রয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন মো.মিজান (২০),মো.সোহেল (২৫),মো.সুমন (২৬), মো. াভলু(২০),মো.হেলাল(৩৫), মোঃ মিজান (২১) ও মো. মজিবুর রহমান (৪৫)। এদের মধ্যে মো.মজিবর রহমান(৪৫) পলাতক।
আদালতসূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১ জানুয়ারী জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকার তাছলিমাদের পতিত জমিতে লিটনকে জবাই হত‌্যা করে পুড়ে ফেলা হয়। লিটন তুলশীপুর ডিগ্রি কলেজের এইচএসসি’র ছাত্র ছিলেন। সে একটি স্থানীয় সমিতির সদস্য ছিলেন,সেখানে টাকা লেনদেন নিয়া এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
এ ঘটনার ৮ বছর পর মঙ্গলবার(১৩ফেব্রুয়ারী )এ মামলার রায় দিলেন আদালত। রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনা করেন পিপি নির্মলকান্তি ভদ্র ও এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম। আসামী পক্ষের মামলা পরিচালনা করেন এডভোকেট আমান উল্লাহ আকাশ ও জামিল হোসেন তাপস। মামলার বাদি ছিলেন নিহতের পিতা আব্দুস সামাদ।

রাষ্ট্র পক্ষ মামলার পিপি নির্মলকান্তি ভদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।মামলা রায়ে নিহতের বড় ভাই মো. জয়নাল আবেদন আসামীদের ফাঁসির প্রত্যাশা করেছিলেন। তবে যে রায় হয়েছে আপাতত খুশি।

ট্যাগস :

জামালপুরে লিটন হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন

আপডেট সময় : ০৪:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪