ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

নান্দাইলে রাস্তার পার কেটে বসত বাড়ি ভরাট ধসে পড়তে পারে রাস্তাটি

মোঃ মোখলেছুর রহমান-নান্দাইল( ময়মনসিংহ):
  • আপডেট সময় : ১১:২০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৮০ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল পার কেটে বসত বাড়ি ভরাট করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

সরজমিন দেখা গেছে উপজেলার ১৩ নং চরবেতাগৈর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চরশ্রীরামপুর কোরেরপাড় কাউসারের বাড়ি থেকে লক্ষীরচর সীমানা পর্যন্ত চরশ্রীরামপুর মাইজপাড়া গ্রামের মাঝ দিয়ে প্রায় এক দের কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা দিয়ে ২/৩ শত পরিবারের লোকজন ফসলের ক্ষেতে গৃহস্থালির‌ কাজ করে থাকে ।

চর এলাকার রাস্তার কারণে প্রতি বৎসর অল্প বৃষ্টিতে ভেঙে যাওয়ায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রতি বৎসরে সংষ্কার করেন। এদিকে একই এলাকার মৃত সাহেদ আলীর পুত্র আব্দুর রশিদ ও তার ছেলে কামরুল,হাবিবুর রহমান,ও সুজন মিয়ার নেতৃত্বে বিগত কয়েক বৎসর ধরে রাস্তার পার কেটে মাটি ফেলে বসত বাড়ি ভরাট করে আসছে।

এনিয়ে স্হানীয় এলাকাবাসী প্রতিবাদ করেও মাটি কাটা বন্ধ করতে না পারায় ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ মজিবুর রহমান ও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন আহমেদ কে জানালে তাঁরাও শালিস দরবার করে নিষেধ করে ব্যার্থ হয়।

সরেজমিন ঘুরে তার সত্যতা পাওয়া গেছে,এব্যাপারে ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান প্রতি বৎসর এই রাস্তায় মাটি ফেলে সংস্কার করি আর এরা রাস্তার পার কেটে নিয়ে বাড়ি ভরাট করে।আব্দুর রশিদ ও তার ছেলেদের পরিষদে ডেকে নিয়ে নিষেধ করলে ও তারা মানছে না।

স্হানীয় এলাকাবাসী জানান, আমাদের চলাচল, ফসলের ক্ষেতে যাতায়তের এই একমাত্র রাস্তা দিয়ে আমাদের গরু ছাগল সহ কৃষিকাজ ও মালামাল নিয়ে যাতায়ত করতে হয়।আব্দুর রশিদ গং খুব প্রভাড়শালীও ভয়ন্কর প্রকৃতির লোক কারও কথা শুনেনা।বিকল্প কোন রাস্তা না থাকায় রাস্তাটি ভেঙে গেলে এই এলাকার সকল মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হবে‌। আমরা উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুবিচারের দাবি জানাচ্ছি।

নান্দাইলে রাস্তার পার কেটে বসত বাড়ি ভরাট ধসে পড়তে পারে রাস্তাটি

আপডেট সময় : ১১:২০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪