বালিয়াকান্দিতে ২২শো মিটারের রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন
- আপডেট সময় : ১০:৩৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৮৯ বার পঠিত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জিসি বাহিরচর ভায়া জঙ্গল বাজার রাস্তার ২২ শো মিটার রাস্তার পাকাকরন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে রাস্তা পাকারণ কাজের উদ্বোধন করেন,বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
এই সময় জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম, মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী সঞ্জয় চৌধুরী রতন এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা প্রোকৌশলী খোন্দকার রাহাত ফেরদৌস বলেন, এলজিইডির ত্বত্তাবধানে বাহিরচর হইতে ভায়া জঙ্গল বাজার পর্যন্ত রাস্তা পাকা করণ কাজে প্রায় ২ কোটি টাকা ব্যায়ে ২২ শো মিটার রাস্তা পাকা করণ করা হবে। আগামী ৩ মাসের মধ্যে রাস্তাটির কাজ সমপন্ন করা হবে। রাস্তার কাজ করছেন,ঠিকাদার মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ।














