গোয়ালন্দ থানা পুলিশের অভিযানে হেরোইনসহ আটক-১
- আপডেট সময় : ০৮:৪০:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৫০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মজিদ শেখের পাড়া এলাকা থেকে হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
মাদক কারবারি হলো, মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া ছোটবন্যা এলাকার মতিয়ার রহমানের ছেলে মো. সজিব মিয়া (২৩)।
রোববার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।
থানা সূত্রে জানা যায়, এর আগে শনিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া সাকিনস্থ চান্দু শেখের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে তাকে ৭ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস আরও জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।



















