সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় মৎস্যজীবি- মৎস্যচাষীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা
মো: সরোয়ার হোসেন -ভাঙ্গা( ফরিদপুর):
- আপডেট সময় : ০৯:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ১৪৮ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের স্থানীয় মৎস্য চাষী ও মৎস্যজীবিদের নিয়ে এক উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ৭২ জন মৎস্যজীবি ও মৎস্য চাষী সহ নানা শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করে।
মঙ্গলবার উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার চুমুরদী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।
এসময় উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন, মাঠ সহায়ক কর্মী বাদল খান,জান্নাতী সুখী,সুস্মিতা ধর,ইউপি সদস্য গন্যমান্য ব্যাক্তি প্রমুখ।




















