ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় ভূ‌মিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা কর‌তে উপ‌জেলা প্রশাস‌নের প্রেস ব্রিফিং

শরিফুল হাসান-সালথা (ফ‌রিদপুর):
  • আপডেট সময় : ০৮:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ১৮৬ বার পঠিত

জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জন্মশত বা‌র্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভু‌মিহীন ও গৃহহীন‌দের মা‌ঝে জ‌মিসহ ঘর প্রধান করা‌ হয়ে‌ছে।

জ‌মিসহ ঘর প্রদান করার পর বর্তমা‌নে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হ‌চ্ছে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় আগামীকাল ২২ মার্চ দেশ ব্যাপী ৭‌টি জেলার ১৫৯ টি উপ‌জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা উপ‌জেলা প্রশাসন সালথা কর্তৃক সাংবাদিকদের বিষয়‌টি অবগত কর‌তে মঙ্গলবার বিকা‌লে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের কার্যাল‌য়ে প্রেস ব্রিফিং ক‌রেন উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন শাহিন।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সহকারী কমিশনার (ভূমি) মো: সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায় প্রমূখ। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ই‌লেক্ট্রিক মি‌ডিয়‌ার সাংবা‌দিকগণ উপ‌স্থিত ছি‌লেন।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন শাহিন বলেন, আগামিকাল ২২ মার্চ ২০২৩ মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় ক শ্রেনির তালিকাভুক্ত ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। একই সাথে ৭ জেলার সাথে ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। ১৫৯ টি উপজেলার মধ্যে আগামীকাল সালথা উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হবে।

তি‌নি আরও ব‌লেন, সালথা উপজেলায় এ প্রকল্পের আওতায় সর্বমোট ৬৩৩ টি গৃহ নির্মাণপূর্বক হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরকৃত গৃহের পাশাপাশি সুপেয়পানির জন্য নলকূপে, বিদ্যুৎ সংযোগ এর ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক  উপকারভোগীদের চাহিদা অনুযায়ী পেশা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

সালথায় ভূ‌মিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা কর‌তে উপ‌জেলা প্রশাস‌নের প্রেস ব্রিফিং

আপডেট সময় : ০৮:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩