ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ফরিদপুর-১ বোয়ালমারীতে স্বতন্ত্র প্রার্থী দোলনের পক্ষে ব্যাপক প্রচারণা

এমওম জামান- বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:৩৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ১৭৪ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের কর্মী সমর্থকরা ঈগল প্রতীক নিয়ে ভোটের মাঠে ব্যস্ত সময় অতিক্রম করছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারণার লড়াই যেন প্রখর হতে শুরু করেছে। নির্বাচনী মাঠে প্রচারে এগিয়ে ও ভোটারদের গণজোয়ার সৃষ্টি করার লক্ষে মাঠে তৎপর হয়ে উঠেছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনসহ তাঁর অনুসারীরা।
মঙ্গলবার রাতে উপজেলার শেখর ইউনিয়নের বাজিদাদপুর গ্রামে আরিফুর রহমান দোলনের পক্ষে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চতুল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো: লিটন মৃধা। তিনি ঈগল প্রতীকে ভোট চেয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন ভাই অত্যন্ত ভালো লোক। জনপ্রতিনিধি না হয়েও তিনি সবসময় মানুষের পাশে রয়েছেন। এ এলাকার মানুষের কল্যাণে দুই দশক ধরে নিরন্তর কাজ করে আসছেন। তিনি এমপি নির্বাচিত হলে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে প্রতিটি ঘরে কর্মসংস্থান সৃষ্টি করবেন তিনি। তাই আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের স্বার্থ রক্ষায় ঈগল প্রতীকে ভোট দিয়ে আরিফুর রহমান দোলনকে এমপি করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ। তিনি বলেন, আমি উপজেলার মধ্যে একমাত্র নৌকা প্রতীকের বিজয়ী ইউপি চেয়ারম্যান। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এ নির্বাচনে যেকোনো প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ রয়েছে। তাই আমি একজন ভালো পরোপকারী মানুষকে বেছে নিয়েছি। আরিফুর দোলন এমন একজন মানুষ, যিনি মানুষকে সম্মান দিতে জানেন। ভালোবাসতে জানেন। বিপদে-আপদে মানুষের পাশে থাকেন। নিজেদের মর্যাদা রক্ষার্থে
৭ জানুয়ারির নির্বাচনে ঈগল প্রতীকে ভোট দিয়ে দোলনকে বিজয়ী করতে হবে।
এছাড়া কৃষক লীগ নেতা আমীর চারু বাবলু উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজি গ্রামে হিন্দুদের ধর্মীয় নামযজ্ঞ অনুষ্ঠানে ও শেখর ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী দোলনের পক্ষে ঈগল প্রতীকে ভোট চান।

ফরিদপুর-১ বোয়ালমারীতে স্বতন্ত্র প্রার্থী দোলনের পক্ষে ব্যাপক প্রচারণা

আপডেট সময় : ০৮:৩৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪