ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাংশায় কৃষকদের মাঝে বিনা মূল্যে পাট ও ধান বীজ বিতরণের উদ্বোধন

মো: শামীম হোসেন-রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৬:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ১৪৮ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় বিনা মূল্যে চার হাজার কৃষককে পাট বীজ ও ৭৫০ জন কৃষককে উফশী আউশ ধানের বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিবেসে উপস্থিত থেকে বীজ বিতরণের উদ্বোধন করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন।

পাংশা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগে সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও মোছাঃ রোকেয়া বেগম প্রমূখ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন কৃষি বান্ধব সরকার। কৃষক্ষাতে দেশের উন্নয়ন করে যাচ্ছেন। দেশের কৃষিক্ষাতে উন্নয়নের জন্য বিভিন্ন মৌসুমে কৃষদের বিনা মূল্যে বিভিন্ন বীজ ও সার কৃষি প্রদান করছে। স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে কৃষিক্ষাতের উন্নয়নের আহবান জানান কৃষকদের।

জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে পাটের বীজ ও উফশী আউশ ধানের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে ৪ হাজার কৃষকদের মাঝে পাটের বীজ ও ৭৫০ জন কৃষককে আউশ ধানের বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়।

পাংশায় কৃষকদের মাঝে বিনা মূল্যে পাট ও ধান বীজ বিতরণের উদ্বোধন

আপডেট সময় : ০৬:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩