ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুরের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৫:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ১৬৩ বার পঠিত

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর
বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ তুষার খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কানাইপুর বাজার বণিক সমিতি এবং বাজারের সকল ব্যবসায়ী বৃন্দের আয়োজনে, আজ শনিবার সকাল ১০ টার দিকে কানাইপুর পাট বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা তুষার খানের উপরে অতর্কিত হামলায় জড়িতদের গ্রেপ্তার করে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

কানাইপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ লিয়াকত মাতুব্বর এর সভাপতিত্বে, প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কানাইপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আলতাফ হুসাইন, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক খোকন মাতুব্বর, কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল আলম কামাল, ইউপি সদস্য আব্দুল মোতালেব শেখ, ব্যবসায়ী খোকন মাতুব্বর, সঞ্চয় সিকদার, হাসিব মাতুব্বর, মনির হোসেন সাহিন প্রমুখ।

জানা যায়, ফরিদপুর সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেগত ১৪ মার্চ মঙ্গলবার রাতে
কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও কানাইপুরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম কামাল এর নির্বাচনী প্রচারণা শেষ করে বাড়ী ফেরার পথে চেয়ারম্যান প্রার্থী বেলায়েত ফকিরের বাড়ীর এলাকায় বেলায়েত ফকিরসহ তার গুন্ডা বাহিনী অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ তুষার খানসহ ৪/৫ জনের উপর আতর্কিত সন্ত্রাসী হামলা চালায় এবং হত্যার চেষ্টা করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগস :

ফরিদপুরের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩