সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে এফ বি এ বি র সমন্বয় সভা অনুষ্ঠিত
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ০৩:৩৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ১০৫ বার পঠিত

ফরিদপুরে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফ পি এ বি) এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
কোভিদ ১৯ প্রকল্পের আওতায় সরকারি স্টক হোল্ডার সিএস অংশীদার ধর্মীয় নেতা সাংবাদিক স্থানীয় নেতাদের সাথে কোভিদ ১৯ পরীক্ষার এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়
আজ শনিবার সকাল ১১-৩০ মিনিটে এফ পি এ বি এর নিজস্ব কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এফপিএবি এর জেলা কর্মকর্তা এ কে এম শাহজাহানের সভাপতিত্বে এবং এফ পিএবি -অর্ডিনেটার প্রোগ্রাম সীমা আক্তারের সঞ্চালনায়।
এ অনুষ্ঠানে কোভিড ১৯ এর সচেতনতা, নারীর ক্ষমতায়ন, কিশোর কিশোরীর যৌন ও প্রজনন স্বাস্থ্য স্কুল পর্যায়ে কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোভিদ ১৯ বিষয়ক সচেতনতায় শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়।
























