ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সড়ক দুর্ঘটনায় নিহত-২

মোঃশাহাদাত হোসাইন, শরণখোলা (বাগেরহাট):
  • আপডেট সময় : ০১:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ২৬৯ বার পঠিত

বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাদামতলা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২ জন গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে। রবিবার ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মান্নান জমাদ্দারে ছেলে মিজান জমাদ্দার (৩৮) এবং একই গ্রামের জাফর খানের ছেলে রাফি খান (২৫)। আহতরা হলেন একই উপজেলার ফয়সাল খান ও রনি শেখ।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বাদামতলা এলাকায় সকাল ১০টার দিকে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চার আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সড়ক দুর্ঘটনায় নিহত-২

আপডেট সময় : ০১:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩