ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীর মাটি পাড়া হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ‘গোয়ালন্দ ফুটবল একাডেমী’

মো. সাজ্জাদ হোসেন -গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ৩৬২ বার পঠিত

রাজবাড়ী জেলার মাটি পাড়া তরুন ক্লাব আয়োজিত হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট – ২০২৩ এর নক আউট পর্বের ১ম সেমিফাইনাল খেলায় জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ গোয়ালন্দ ফুটবল একাডেমী।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল ৩ টায় রাজবাড়ী মাটি পাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ‍্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়

খেলায় রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমী ১-০ গোলে কুমারখালী উপজেলা ফুটবল একাদশ পরাজিত করে প্রথম দল হিসাবে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। সেমিফাইনাল খেলায় ভালো খেলা প্রদর্শনের জন‍্য গোয়ালন্দ ফুটবল একাডেমীর জাহিদুল ইসলাম গাজী ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন।

১৬ দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গতমাসের ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা আগামী ২ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।

আজকের সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এস. এম. আল মাসুদ, রামকান্তপুর ইউপি সদস্য মো. আবজাল সরদার, মাটি পাড়া বাজারের বিশিষ্ট ব‍্যবসায়ী শফিকুল ইসলাম সজীব প্রমুখ।

মাটি পাড়া তরুন ক্লাবের সহ-সভাপতি মো. ইমরান হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাটি পাড়া তরুণ ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন।

এসময় গোয়ালন্দ ফুটবল একাডেমীর খেলোয়াড়দের উৎসাহ যোগাতে মাঠে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা উজ্জ্বল মাহমুদ অন্তর, চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, সহ-সভাপতি মো. ফারুক মোল্লা, সেলিম রেজা, সাবেক সভাপতি মো. মাসুদ মিয়া, সাইফুল ইসলাম রাজ্জাক, লুৎফর রহমান, মো. আবু ওসমান, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম চানমিয়া, সহ-সভাপতি আরিফ হোসেন নারু, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসাইন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. রেজাউল মুন্সী, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব দৌলতদিয়া শাখার সভাপতি মো. সুলতান ফকির, সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, সহ-সভাপতি মো. জয়নাল ফকির, মো. নজরুল ইসলাম, মো. জামাল ফকির, ক্রীড়া সম্পাদক মো. মজিবর শেখ সদস্য মো. সালাম শেখ, মো. শহিদুল ইসলাম, মো. সেলিম প্রমুখ।

টুর্নামেন্ট সম্পর্কে মাটি পাড়া তরুণ ক্লাবের সহ-সভাপতি ও টুর্নামেন্টের আহবায়ক মো. ইমরান হোসেন বলেন, এ টুর্নামেন্টটি ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় গোয়ালন্দ ফুটবল একাডেমী ফাইনালে উত্তীর্ণ হয়েছে। আগামীকাল ২য় সেমিফাইনাল খেলা। এ টুর্নামেন্টে আকর্ষণীয় পুরস্কার হিসাবে রয়েছে মোটরসাইকেল।

রাজবাড়ীর মাটি পাড়া হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ‘গোয়ালন্দ ফুটবল একাডেমী’

আপডেট সময় : ১২:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩