ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফরিদপুরের ১১ ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৮:০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ১৪৫ বার পঠিত

ফরিদপুরের সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ চলে।

পরে গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা।
জেলা সদর উপজেলার ১১টি ইউনিয়নের বেসরকারিভাবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন, মাচ্চর ইউনিয়নে জাহিদ মুন্সী (আনারস), ঈশান গোপালপুর ইউনিয়নে শহীদুল ইসলাম মজনু (নৌকা), কৃষ্ণনগর ইউনিয়নে একেএম বাশারুল আলম বাদশা (নৌকা), কানাইপুর ইউনিয়নে শাহ মো. আলতাফ হোসেন (মোটরসাইকেল), কৈজুরী ইউনিয়নে ফকির মো. সিদ্দিকুর রহমান (নৌকা), গেরদা ইউনিয়নে শাহ মো. এমার হক (নৌকা), আলিয়াবাদ ইউনিয়নে ওমর ফারুক ডাবলু (নৌকা), নর্থচ্যানেল ইউনিয়নে মোফাজ্জেল হোসেন (নৌকা), ডিক্রিরচর ইউনিয়নে মেহেদী হাসান মিন্টু (মোটরসাইকেল), চরমাধবদিয়া ইউনিয়নে তুহিনুর রহমান মণ্ডল (নৌকা), অম্বিকাপুর ইউনিয়ন নুরুল আলম (মোটরসাইকেল) নির্বাচিত হয়েছেন।

ফরিদপুরের ১১টি ইউপি নির্বাচনে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

এখানকার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন, সাধারণ সদস্য পদে ৩৫৮ জন ও সংরক্ষিত (নারী) সদস্য পদে ১১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ১১ টি ইউনিয়নে স্থাপিত ১১৩ টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আর নির্বাচন পরিচালনার জন্য ২২শ’ কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করেন।

ফরিদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নূরুল আমীন জানান, ইউপি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আনসার, পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মোতায়েন ছিল। এছাড়া ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছয়জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরলসভাবে কাজ করেন। এছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।

ট্যাগস :

ফরিদপুরের ১১ ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

আপডেট সময় : ০৮:০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩