সংবাদ শিরোনাম ::
মার্বেল দেওয়ার কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা
আল মাসুদ সরকার-কুড়িগ্রাম সদর:
- আপডেট সময় : ০৯:৫৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ২৩৫ বার পঠিত

কুড়িগ্রাম জেলার চিলমারীতে মার্বেল দেয়ার প্রলোভন দেখিয়ে, ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে এক যুবক। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পরে স্থানীয়দের সহযোগীতায় অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হারেছুল ইসলাম আটক যুবকের নাম শাহিনুর রহমান শাহিন (২০)। সে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চিকেরটারী নয়াগ্রাম এলাকার পালিত বাবা মো. আমজাদ হোসেন ও সাইবেনী দম্পতির ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে শাহিনুর ভুক্তভোগী ছয় বছরের শিশুকে মার্বেল কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিশুর চিৎকারে তার মা এসে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় শাহিনুরকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।

























