যশোর-৬ কেশবপুর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ১০ জন
- আপডেট সময় : ০৯:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ২৬০ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
৯০ যশোর-৬ কেশবপুর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১০ জন।
জানা গেছে শনিবার ১৮ নভেম্বর,রবিবার ১৯ নভেম্বর ও সোমবার ২০ নভেম্বর এ ৩ দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ১০ জন কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা। মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন,যশোর-৬ কেশবপুর আসনের বর্তমান সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার,কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম এবাদত সিদ্দিকী বিপুল,উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হুসাইন মোহাম্মদ ইসলাম,যশোর জেলা পরিষদের সদস্য খন্দকার আব্দুল আজিজ,উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আব্দুর রফিক,নওরীন সাদেক,ড.তাপস কুমার দাশ,প্রশান্ত বিশ্বাস।

























