সংবাদ শিরোনাম ::
কেশবপুরে নারীদের গবাদি প্রাণি পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত
আজিজুর রহমান-কেশবপুর (যশোর):
- আপডেট সময় : ০৬:৩৩:১০ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ২১৮ বার পঠিত

কেশবপুরে নারীদের গবাদি প্রাণি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ নভেম্বর দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে বিআরডিবি ভবন মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুহিন হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হংশপতি বিশ্বাস প্রমুখ।দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) আওতায় উপজেলার ৩০ জন নারীকে ওই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
























