ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মোংলা পশুর নদে ডুবে যাওয়া লাইটার উদ্ধার ও কয়লা অপসারন শুরু

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ০১:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ৫১১ বার পঠিত

মোংলা পশুর নদীতে শুক্রবার ৮০০ মেট্রিকটন কয়লা নিয়ে ডুবে যাওয়া এমভি প্রিন্স অব ঘষিয়াখালী ১ নামক লাইটার উদ্ধারে কার্যক্রম শুরু করেছে মালিক পক্ষ।

শনিবার (১৮ নভেম্বর) সকালে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। ডুবে যাওয়া নৌযানের মালিক মোঃ বশির আহম্মেদ জানিয়েছেন, নৌযান ডুবির মাত্র ১৬ ঘন্টা পর আমরা উদ্ধার কার্যক্রম শুরু করেছি। প্রথমে নৌযানে থাকা কয়লা অপসারন করতে হবে। এর পর লাইটার উত্তোলন করা হবে। তাই কয়লা অপসারনের জন্য “ফারহা” নামক একটি ট্রাকবোট ও অপসারন করা কয়লা রাখার জন্য “মা বুশরা” নামক অন্য একটি নৌযান ঘটনাস্থনে আনা হয়েছে। প্রস্তুতিমুলক কার্যক্রম শেষে দ্রুত সময়ের মধ্যে শুরু হবে কয়লা অপসারন কাজ। নৌযান মালিক পক্ষের দাবি ৪/৫ দিনের মধ্যে কয়লা অপসারনসহ এমভি প্রিন্স অব ঘষিয়াখালী -১ নামক জাহাজটি উত্তোলন করা সম্বভ হবে।

মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিকটণ কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া যাওয়ার সময় গতকাল (১৭ নভেম্বর) দুপুরে পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় তলাপেটে ডুবে যায় এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ নৌযান। ওই লাইটার ডুবির ঘটনায় বন্দর চ্যানেলে জাহাজ স্বাভাবিক রয়েছে।

মোংলা পশুর নদে ডুবে যাওয়া লাইটার উদ্ধার ও কয়লা অপসারন শুরু

আপডেট সময় : ০১:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩