প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ, কনের বাবার জরিমানা
- আপডেট সময় : ১২:২৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ১২৬ বার পঠিত

ফরিদপুরের সালথায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে, পাশাপাশি বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবা কে পনের হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামে ৮ম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন চলছিলো। এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাৎ হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করেন এবং বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে পনের হাজার জরিমানা করা হয়। এসময় মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলেও তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এসময় সালথা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মোঃ শেখ সাদিক ও এসআই নাজমুলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাৎ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একজন স্কুল ছাত্রীর বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর নির্দেশনায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সালের ৮ ধারা অনুযায়ী কনে পক্ষকে ১৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও মেয়ের পিতার কাছ থেকে পরবর্তীতে বাল্যবিবাহ কার্যক্রমে জড়িত হবেন না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে। বাল্যবিবাহ রোধকল্পে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

























