ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

“ছেলের একুশ মেয়ের আঠারো এর আগে বিয়ে নয় কারো” মাটিরাঙ্গাতে বন্ধ হলো আরেকটি বাল্যবিবাহ

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৮:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ৭৭৪ বার পঠিত

বাল্যবিবাহের ফলে একটি কিশোরীর জীবন অঙ্কুরে বিনষ্ট হয়, এর ফলে একটি কিশোরীর শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয়। পাশাপাশি কিশোরীর অকাল গর্ভপাত, বিকলাঙ্গ সন্তান জন্মদান কিংবা সন্তান জন্মদানের সময় মা ও শিশুর মৃত্যুঝুঁকি রয়েছে৷

একটি শিক্ষিত ও উন্নত জাতি গঠনে নারীর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বাল্যবিবাহের ফলে এটি বাধাগ্রস্ত হয়। এছাড়াও বাল্যবিবাহ বাংলাদেশ আইনে একটি শাস্তিযোগ্য অপরাধ।

বাল্যবিবাহ প্রতিরোধে শাস্তি নয় বরং সচেতনতাই কাম্য। এক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ০৯নং ওয়ার্ডের ছাগলনাইয়া পাড়া এলাকায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ওবায়দুল হক বলেন, কনে পক্ষ অপ্রাপ্ত বয়সে মেয়ের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় বাল্যবিবাহের খবর পেয়ে ওই
পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। তিনি আরো বলেন, বাল্যবিবাহ বেআইনি। এতে অসংখ্য মেধাবী শিক্ষার্থীর শিক্ষা জীবনের ইতি ঘটে। বাল্যবিবাহ হচ্ছে মাতৃ মৃত্যু, নারী নির্যাতন ইত্যাদির প্রধান অনুঘটক।

এসময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার মো: ইউনুস আলী, মাটিরাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো: শফিকুর রহমান সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগন।

“ছেলের একুশ মেয়ের আঠারো এর আগে বিয়ে নয় কারো” মাটিরাঙ্গাতে বন্ধ হলো আরেকটি বাল্যবিবাহ

আপডেট সময় : ০৮:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩