ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

পাইকগাছায় জোনাকি গ্রাম উন্নয়ন সমিতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ -ইউএনও’র হস্তক্ষেপ কামনা

মোঃ ফসিয়ার রহমান -পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৪:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ১৯৭ বার পঠিত

“খুলনার পাইকগাছার বহুল আলোচিত জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ক্ষতিগ্রস্থ গ্রাহকরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তাদের জমাকৃত সঞ্চয় ও স্থায়ী আমানতের টাকা ফেরত পাওয়ার দাবী করেছে। বৃহস্পতিবার সকালে কয়েক’শ গ্রাহক উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর কার্যালয়ে গিয়ে সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন এ সময় তারা তাদের জমাকৃত টাকা ফেরত পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও থানার ওসি রফিকুল ইসলামের সাথে কথা বলে সমিতির ক্ষতিগ্রস্থ গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন, মটর সাইকেল চালক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, মতিয়ার রহমান, শহিদুল মোড়ল, শাহীন ইকবাল, সাইফুল ইসলাম, নাজমা খাতুন, ফাতেমা ও রিজিয়া বেগম। উল্লেখ্য, পৌরসভার সরল বাজারস্থ জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতিতে এলাকার শ্রমিক, দিনমজুর সহ নানা শ্রেণি পেশার মানুষ তাদের কষ্টের অর্জিত অর্থ অত্র সমিতিতে জমা রাখে। বর্তমানে এক হাজার গ্রাহকের জমাকৃত সঞ্চয় ও স্থায়ী আমানতের ৫ কোটি টাকা সমিতির নিকট পাওনা রয়েছে বলে গ্রাহকরা দাবী করে আসছে। টাকা দিতে হিমশিম খাওয়ায় গ্রাহকরা চলতি বছরের ৮ মে সমিতি কার্যালয়ের সামনে জড়ো হয়ে সমিতি কর্তৃপক্ষের অনেকটাই অবরুদ্ধ করে ফেলে। এ সময় স্থানীয় পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে সমিতির নির্বাহী প্রধান কাউন্সিলর আলাউদ্দীন গাজী এবং সভাপতি মোহাম্মদ আলী গাজী গ্রাহকদের কাছ থেকে ৬ মাসের সময় নেন টাকা পরিশোধের জন্য। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোন গ্রাহকের টাকা ফেরত দেয়নি এবং সমিতির কার্যালয় তালাবদ্ধ রেখে সমিতি কর্তৃপক্ষে গাঁ ঢাকা দিয়েছে বলে গ্রাহকরা অভিযোগ করেছেন।

পাইকগাছায় জোনাকি গ্রাম উন্নয়ন সমিতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ -ইউএনও’র হস্তক্ষেপ কামনা

আপডেট সময় : ০৪:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩