ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

শেরপুরে ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

শেখ সাঈদ আহম্মেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৬:৩৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ১৯৩ বার পঠিত

শেরপুরে ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ রবিবার সকালে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

ওইসময় তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। এই স্বপ্নের সোনার বাংলায় ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।

বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গি-সন্ত্রাসীর স্থান হবে না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা তরুণ সমাজকে বিভ্রান্ত করে বিপথে চালিত করছে, তাদের কেউই বিচারের হাত থেকে রেহাই পাবে না। সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকাসক্তির বিরুদ্ধে জনমত সৃষ্টি ও প্রতিরোধ গড়ে তোলার জন্য ছাত্র সমাজ ও অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।

তিনি আরও বলেন, একটা মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেয় মাদক। মাদক শুধু একজন মানুষকে নয়; একটা পারিবারিক ধ্বংসের দিকেও ঠেলে দেয়। আর জঙ্গিবাদ নতুনভাবে আবির্ভূত হয়েছে। এটা শুধু বাংলাদেশের নয়; বিশ্বব্যাপী একটি সমস্যা। আমরা ধর্মে বিশ্বাস করি। ইসলাম ধর্মে জঙ্গিবাদ-সন্ত্রাসের স্থান নেই।

তিনি বলেন, দুঃখের বিষয় ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে আমাদের দেশে অনেক রকম যড়যন্ত্র চলছে। ফলে ধর্মীয় রাজনৈতিক দলগুলো ধর্মকে কাজে লাগিয়ে দেশের অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছে । তাই তরুণ প্রজন্মকে সব জেনে বুঝে সিদ্ধান্ত দিতে হবে এবং সচেতন থাকতে হবে। পরিশেষে পুলিশ সুপার মহোদয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা কারিগর শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার হাতিয়ার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে।

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. হান্নান খানের সভাপতিত্বে কর্মশালায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ ইনস্টিটিউটের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেরপুরে ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

আপডেট সময় : ০৬:৩৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩