ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

খাগড়াছড়িতে বিএনপির অবরোধে পরিবহনে আগুন, গাছ কেটে ব্যারিকেড বিভিন্ন স্থানে

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০২:৫৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ৫০০ বার পঠিত

বিএনপির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচিতে খাগড়াছড়িতে পরিবহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের জিরোমাইল টিলা এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়। এতে পিকআপের সামনে অংশ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ভোর থেকে খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা ও দীঘিনালা সড়ক সহ বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে পিকেটাররা। ভোরে নৈশকোচ গুলো নিরাপত্তা প্রহরায় খাগড়াছড়ি পৌঁছায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়কে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের টহল রয়েছে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও খাগড়াছড়ি শহর ও অভ্যন্তরীণ সড়কে গণপরিবহন চলাচলা স্বাভাবিক রয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা করে একটি পক্ষ জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। পরিবহন সংশ্লিষ্ট ও ব্যবসায়ীরা চাইলে পুলিশ পাহারায় পণ্য ও যাত্রী পরিবহন স্বাভাবিক রাখা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

খাগড়াছড়িতে বিএনপির অবরোধে পরিবহনে আগুন, গাছ কেটে ব্যারিকেড বিভিন্ন স্থানে

আপডেট সময় : ০২:৫৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩