ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

পুতুল ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় শেরপুরে অভিনন্দন শোভাযাত্রা

শেখ সাঈদ আহম্মেদ সাবাব- শেরপুর :
  • আপডেট সময় : ০৯:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ৩১৭ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় শেরপুরে অভিনন্দন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি শহরের নিউমার্কেট চত্বর থেকে বের হয়ে থানামোড়, চকবাজার, খরমপুর হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিসিগেইট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন, আর খালেদা জিয়ার ছেলে লন্ডনে বসে নর্তকী নিয়ে ডুগডুগি বাজায়। এই হলো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য।
এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি সাবিহা জামান শাপলা,সাধারণ সম্পাদক হালিমা বেগম ইতিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

পুতুল ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় শেরপুরে অভিনন্দন শোভাযাত্রা

আপডেট সময় : ০৯:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩