ঢাকা ১২:২৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গোয়ালন্দে বিক্ষোভ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন -গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ২১৩ বার পঠিত

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে মহাসড়কে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।

রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে গোয়ালন্দ পৌর বাসস্ট্যান্ড থেকে বিশাল এক শান্তি সমাবেশের মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে পৌর জামতলা পর্যন্ত প্রদক্ষিণ করে একই স্থানে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়।

পরে বাসস্ট্যান্ডের গোল চত্বরে আ.লীগের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে এ সময় বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, সহ-সভাপতি মো. গোলজার হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক মো. হিরু মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় সহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা এসময় বলেন, এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা বাধাগ্রস্ত করতে চায়। তাই জামাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, দেশে কোন রকম অরাজকতা পরিস্থিতি হতে দেয়া হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ও সাধারণ জনগণ নিয়ে আমরা সকল চক্রান্ত প্রতিহত করবো। আমরা নির্বাচন পর্যন্ত মাঠে আছি এবং থাকবো।

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গোয়ালন্দে বিক্ষোভ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩