বাগেরহাটে লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরীর পরীক্ষার পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৯:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ৪৪৯ বার পঠিত

শনিবার সকাল দশটায় বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরীর বিষয়ভিত্তিক দ্বিতীয় মাসিক পরীক্ষা ও প্রথম পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মোঃসালমান হুসাইনের সভাপতিত্বে অনুষঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগার এর প্রধান নির্বাহী গ্রন্থকারীক বেলায়েত হোসেন।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দেপাড়া নেসারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহিব্বুল্লাহ, কান্দাপাড়া নুরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, কে এম বাদোখালী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রুহুল আমিন, পশ্চিমভাগ বেলায়াত হোসেন দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও নোয়াপাড়া ইয়াকুবিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এনামুল হক মুকুল, বেশরগাতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহুর রহমান বাবু।
লতিফ মাস্টার ফাউন্ডেশন এর চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী সি পি এ রফিকুল ইসলাম জগলু মহাদ্বয়ের সার্বিক সহায়তায় অনুষ্ঠিত বিষয়ভিত্তিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্বপ্ননীড় বেশরগাতি এতিম ও বৃদ্ধ নিবাস এর সভাপতি -শেখ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ শামীম হাসান, কোষাধক্ষ্য -মোঃ বোরহান উদ্দিন, সুপারেনটেনডেন্ট -মোঃ তারিকুল ইসলাম,উপদেষ্টা শেখ শওকত আলী শহর, শেখ শাহাজাহান আলী,মর্জিনা বেগম,ফকির নজরুল ইসলাম লাল ছাএ/ছাএীদের পরীক্ষায় অংশ গ্রহনে ,সহযোগিতা করেন।
লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সুরাইয়া ইয়াসমিন।অনুষ্ঠান , সঞ্চালনায় করেন, সিনিয়র শিক্ষক মিফতা উদ্দিন। পরীক্ষা শেষ বিজয়ী ছাএ/ছাএীদের মাঝে পুরস্কার হিসাবে নগদ অর্থ বিতরন করা হয়।




















