ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভোলায় ১৭ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করছে কোস্টগার্ড

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৭:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ১৩৫ বার পঠিত

ভোলার জাংগালিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৭ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। যার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

কোস্টগার্ড দক্ষিণ জোন সূত্রে জানা যায়, বুধবার (২৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা অভিযান পরিচালনা করে ভোলা জেলার সদর উপজেলার জাংগালিয়া নদীর ভোলার খাল এলাকায় বরিশাল থেকে ভোলার উদ্দেশ্য আসা কাঁচামালবাহী ইমা পরিবহন নামের একটি স্টীলবডি থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যর ১৭ লাখ মিটার ব্যবহার নিষিদ্ধ নতুন কারেন্ট জালসহ স্টীল বডির ২জনকে আটক করা হয়েছে।

পরবর্তীতে ভোলা সদর উপজেলার মৎস্য বিভাগের প্রতিনিধি রফিকুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও জালের প্রকৃত মালিক না থাকায় আটক দুই ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেও বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের সুষ্ঠু প্রজনন নিশ্চিতের লক্ষে গত ১২ অক্টোবর হতে আগামী ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। তারই অংশ হিসেবে ভোলার জলসীমায় গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান পরিচালা করে ১৭ লাখ মিটার নিষিদ্ধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন আওতাধীন এলাকা সমূহের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন, জনপিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্টগার্ডের এরুপ তৎপর অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকাবে।

ট্যাগস :

ভোলায় ১৭ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করছে কোস্টগার্ড

আপডেট সময় : ০৭:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩