ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন

মো: সাজ্জাদ হোসেন -গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ৩৯৬ বার পঠিত

“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” স্লোগানে ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য নিরসন’- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কোর্ট চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা, প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা পরিষদের সাবেক সদস্য নুরজাহান বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নারী সংগঠনের নেত্রীবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি।

গোয়ালন্দে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন

আপডেট সময় : ০৯:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩