ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সাভার আন্তঃজেলা গাড়ি চোর চক্রের মূল-হোতা শাহ-আলম গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ-সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৯:০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ১৫৩ বার পঠিত

ঢাকার সাভারে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের মূল-হোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। এ সময় চুরিকৃত দুটি ট্রাক উদ্ধার করেছে র‍্যাব।

বুধবার (৮ ই মার্চ) সকাল ১১.৩০ মিনিটে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চোর চক্রের মূল হত্যাকে গ্রেফতার ও গাড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪।

এর আগে সোমবার বলিয়ারপুর বাস স্ট্যান্ড থেকে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের মূলহোতা আসামী শাহ আলম (৪০) কে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গত ০৭ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ ভোরে বাগেরহাট জেলার রামপাল থানাধীন ভরসাপুর বাস স্ট্যান্ড হতে জনৈক মোঃ আলতাফ হোসেনের মালিকানাধীন দুটি ড্রাম ট্রাক চুরি হয় এবং পরবর্তীতে কোনো সন্ধান না পেয়ে সংশ্লিষ্ট থানায় একটি চুরি মামলা দায়ের করে।

এ প্রেক্ষিতে র‌্যাব-৪ চোরাইমাল উদ্ধার ও অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে।

প্রাথমিকভাবে জানা যায় যে, ভিকটিম মোহাম্মদ আলতাফ হোসেনের ড্রাম ট্রাক দুটি ঢাকা জেলার সাভার থানাধীন বলিয়ারপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে, র‍্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল সাঁড়াশি অভিযান পরিচালনা করে চোর চক্রের মূলহোতা শাহ আলম (৪০), কে গ্রেপ্তার ও ট্রাক দুইটি উদ্ধার করে।

এব্যাপারে র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আন্তঃজেলা চোর চক্রের প্রধান মোঃ শাহ আলম তার একাধিক সহযোগীর সহায়তায় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করত।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :

সাভার আন্তঃজেলা গাড়ি চোর চক্রের মূল-হোতা শাহ-আলম গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩