ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাতক্ষীরা শ্যামনগরে হরিণের মাংস সহ দুই শিকারী আটক

আল-হুদা মালী-সাতক্ষীরা (শ‍্যামনগর):
  • আপডেট সময় : ০৯:০০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ৭৪৫ বার পঠিত

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ভালো নেই মায়াবি চিত্রা হরিণ। বন্য এ প্রাণীটি চোরা শিকারি ও পাচারকারীদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে।বন্যপ্রাণী শিকার আইন প্রণয়নের পরও বন্ধ হচ্ছে না সুন্দরবনের হরিণ শিকার।

শনিবার ১৪ অক্টোবর রাত ৯টার সময় বুড়িগোয়ালিনীতে হরিণের মাংস সহ দুই চোরা শিকারী কে আটক করেছে বনবিভাগের সদস্য ও সিপিজির সদস্যরা।

গোপন সাংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী, দাতিনাখালী হুলা এলাকা থেকে মাংস সহ দুই জনকে আটক করেছে বলে জানান বনবিভাগ। আটককৃতরা হলেন, শ‍্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী দাতিনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে শামীম শেখ( ৩০) ঐ গ্রামের জব্বার গাজীর ছেলে ইসমাইল(৩১)
এ বিষয়ে সিপিজির সাবেক সভাপতি ইসমাইল সানার কাছে জানতে চাইলে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আনুমানিক ২৫-৩০ কেজি মত হরিণের মাংস সহ তাদেরকে আটক করেছে।

এ বিষয়ে স্টেশন কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি হরিণের মাংস সহ দুইজনকে আটক করা হয়েছে। আগামীকাল রবিবার সকালে বন‍্যপ্রাণি নিধন আইনে মামলা দিয়ে তাদেরকে সাতক্ষীরা আদালতে পাঠানো হবে।

সাতক্ষীরা শ্যামনগরে হরিণের মাংস সহ দুই শিকারী আটক

আপডেট সময় : ০৯:০০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩