কেশবপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০২:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ১৬১ বার পঠিত

কেশবপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১২ অক্টোবর দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনছুর আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান খানের সঞ্চালনায় প্রতিষ্ঠ বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ও কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,২২৭ এর ইউনিয়ন সহ সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মুজিবর রহমান,পৌর জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর বিশ্বাস,ফিরোজ হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মনোজ কুমার তরফদার,কার্যনির্বাহী কমিটির সদস্য শেখর রঞ্জন দাস,আলতাফ হোসেন বিশ্বাস,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেন্রী রাবেয়া ইকবাল,উপজেলা যুবলীগের সদস্য এস এম আল হেলাল,৬নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,পৌর কাউন্সিলর খাদিজা খাতুন,৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ররিউল ইসলাম,পৌর জাতীয় শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান,আব্দুল আজিজ সহ উপজেলা ও পৌর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

























