সংবাদ শিরোনাম ::
কেশবপুরে এক মানসিক প্রতিবন্ধী ২৩ দিন ধরে নিখোঁজ
আজিজুর রহমান-কেশবপুর (যশোর):
- আপডেট সময় : ০৫:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১৮৪ বার পঠিত

কেশবপুরে মানসিক প্রতিবন্ধী সোহানা খাতুন (১৫) নামে এক কিশোরী ২৩ দিন ধরে নিখোঁজ হয়েছেন।
এ ঘটনায় সোহানা খাতুেনর ফুফু ফেরদৌসি বেগম বাদী গত ৩ অক্টোবর মঙ্গলবার ২০২৩ কেশবপুর একটি সাধারণ ডায়েরী করেছেন যার নং ১৪১। থানার ডায়েরী সুত্রে জানা গেছে উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর গ্রামের মৃত মিলন সানার মেয়ে সোহানা খাতুন (১৫) গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হন।
সোহনা খাতুনের ফুফু ফেরদৌসি বেগম কান্না জড়িত কণ্ঠে এ প্রতিনিধি কে বলেন,আপনারা আমার সোহানাকে খুজে দেন। কোন ব্যক্তি তার সন্ধান পেলে স্থানীয় থানায় অথবা এই মোবাইল নম্বরে (০১৭৭০০৯৩৯৪১) যোগাযোগ করতে অনুরোধ করেছেন তিনি।
এ ব্যাপারে কেশবপুর থানার ভাল্লুক ঘর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন,সোহানা খাতুন কে উদ্ধারের জন্য চেষ্টা অব্যহত রয়েছে।
























