শারদীয় উৎসবকে কেন্দ্র করে চলছে নানা প্রস্তুতি : এবছর খুলনা জেলায় ৯৯৫ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
- আপডেট সময় : ১১:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ৫৫২ বার পঠিত

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে ব্ড় ধর্মীয় উৎসব শারদীয় শ্রী শ্রী দূর্গাৎসব। অসন্ন শারদীয় উৎসব কে কেন্দ্র করে চলছে এক বিশাল কর্মযোজ্ঞ। এই মহাৎসব কে সামনে রেখে চলছে প্রতিমা ও মন্ডপ সাজসজ্জার ধুম , রাতজেগে প্রতিমা কাজ করছে ভাস্করেরা। প্রতিটি পুজা মন্ডপেই বাশঁ , কাঠ, বিছালি ও সুতলী দিয়ে কাঠামো তৈরীর পর মাটি দেওয়া ও দো মাটি করার কাজ পূর্বেই শেষ হয়েছে, এখন চলছে রং করার প্রস্তুতি। রং এর ছোয়ায় মাটির পুতুল হয়ে উঠবে প্রানবন্ত। পুজার আর মাত্র কয়েক দিন বাকি থাকায় চলছে মহা উৎসবের প্রস্তুতি ।
ড়
খুলনা জেলায় এ বছর ৯৯৫ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খুলনা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ পদ দাস । এছাড়া সাতক্ষীরায় ৫৯৮ ঝিনাইদাহে ৪৬৮ মাগুরায় ৭৪১ নড়াইলে ৫৮২ মেহেরপুরে ৪৩ ও চুয়াডাঙ্গায় ১২৬ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানান যায় । খুলনা মহানগরে ৮ টি থানায় এবছর মোট ১৩৫ টি পূজা মন্ডপে শ্রীশ্রী দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩ টি ব্যক্তিগত ও বাকি ১৩২ টি সাবর্বজনিন পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সস্পাদক প্রশান্ত কুমার । এদের মধ্যে খুলনার খানজাহান আলী থানা এলাকায় এবছর ৬টি,আড়ংঘাটা থানা এলাকায় ৪০ টি,ফুলতলা উপজেলায় ৩৪ টি পূজা মন্ডপে দূগা পূজা অনুষ্ঠিত হবে বলে পুজা উদযাপন কমিটি থেকে জানানো হয়েছে। সরোজমিনে গিয়ে জানা যায় এসব মন্ডপে জোরে সোরেই চলছে প্রতিমা তৈরীর কাজ। এদিকে শারদীয় উৎসব কে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
খুলনা এলাকায় প্রতিমা তৈরীর সাথে সাথে চলছে মন্ডপ সাজানো ও মন্ডপে লাইটিং করার কাজ। ২১অক্টবর থেকে ২৪অক্টবর পর্যন্ত ৫ দিন ব্যাপী পূজা চলবে , ঢোল আর মাইকের বাজনায় মুখরিত হবে সারা এলাকা, গভির রাত পর্যন্ত চলবে সনাতনি দর্শনার্থীদের আনাগোনা এবং ২৪অক্টবর মহা বিজয় দশমি। মহা বিজয় দশমীর সকালে দশমি পূজা শেষে বিকালে পিকাপ , ভ্যান ও ট্রলারযোগে সড়ক ও নদী পথে শোভাযাত্রা শেষে নিজ নিজ এলাকায় নদীতে সন্ধ্যা ৭টার পর প্রতিমা বিসর্জন দেওয়া হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটি । আর এই বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্ত হবে শারদীয় দূর্গা পূজার মহা উৎসব ।
























