ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সদরপুরে মা ইলিশ সংরক্ষণে সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৮:২০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ১৫৮ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্‌তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফয়সাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, সদরপুর থানা ওসি (তদন্ত) মোঃ আনিসুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জেলে সম্প্রদায়ের লোকজন, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সভায় উক্ত সময় ইলিশ মাছ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় না করা এবং মা ইলিশ সংরক্ষণ করবার জন্য সমাজের সকল মহলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সদরপুরে মা ইলিশ সংরক্ষণে সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩