বালিয়াকান্দিতে ভ্যান, অটোবাইক, নছিমন, করিমনের ৫০০০ শ্রমিকের সাথে এমপির মতবিনিময় ও মধ্যহ্নভোজ
- আপডেট সময় : ১২:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ২১৫ বার পঠিত

বালিয়াকান্দি উপজেলার পাঁচ হাজার ভ্যান, অটোবাইক, নসিমন ও করিমন শ্রমিকদের সঙ্গে এমপি জিল্লুল হাকিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্ত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আসা পাঁচ হাজার চালকদের জন্য ২৫ মন চাউল, ৭মন ডাউল, ৪০ মন মহিষের মাংস, ৫ মন লিয়ার মুরগী, ৮০ জন বাবর্চি ১২০ টা ড্যাগে (পাতিলে) এই মধ্যহ্নভোজের আয়োজন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব জিল্লুল হাকিম।
জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।

জনসভায় অংশ নেওয়া বেশ কয়েকজন ভ্যান চালক বক্তব্য রাখেন। তারা বলেন, বর্তমান সরকারের সময় অনেক উন্নয়ন হয়েছে। আমরা বর্তমানে গাড়ি চালিয়ে শান্তিতে আছি।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো: ইদ্রিস আলী ফকিরের সঞ্চালনায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল হান্নান মোল্লা অরো উপস্হিত ছিলেন যুগ্ন সাধারন সম্পাদক এহছানুল হাকিম সাধন, হারুন অর রশিদ হারুন, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম বক্তব্য রাখেন।














