ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হলেন সুলতান আহমদ

শরিফ আহম্মেদ চাঁদ- হরিণাকুন্ডু(ঝিনাইদহ):
  • আপডেট সময় : ০৯:৪৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ৮৬২ বার পঠিত

প্রতিনিধিঃশিক্ষক ক্যাটাগরিতে জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ ঝিনাইদহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার গৌরবান্বিত হয়েছেন হরিনাকুণ্ডু উপজেলার ঐতিহ্যবাহী দখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ। তিনি উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামের শফিউদ্দীনের বড় ছেলে। গতকাল জেলার শ্রেষ্ঠত্ব যাচাই বাচাই ক্যাটাগরিতে তিনি শ্রেষ্ঠত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন।

এব্যাপারে হরিণাকুণ্ডু প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান জানান, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে হতে যাচাই বাচাই করে আমরা দখলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমদকে জেলায় পাঠাই। সেখানেও সুলতান আহমদ শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠত্ব নির্বাচন করার ব্যাপারে জানতে চাইলে,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আনন্দ কিশোর শাহা জানান,প্রতিটা উপজেলা থেকে একজন করে মোট ৬ জন শিক্ষকে জেলাতে পাঠান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। তাদেরকে আবার শ্রেষ্ঠত্ব বোর্ড কমিটির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে হতে হরিণাকুণ্ডু উপজেলার দখলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমদ শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম ঝিনাইদহ,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর শাহা, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) রথীন্দ্র নাথ রায়,জেলা তথ্য অফিসার,আবু বকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হলেন সুলতান আহমদ

আপডেট সময় : ০৯:৪৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩