ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নারী উদ্যোক্তারা এখন এগিয়ে যাচ্ছে-এমপি শাহীন চাকলাদার

আজিজুর রহমান-কেশবপুর(যশার):
  • আপডেট সময় : ১০:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪৮ বার পঠিত

যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলছেন,বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে নারী উদ্যোক্তাদের জন্য কর্মস্থানের ব্যবস্থা করে দিয়েছে। নারী উদ্যোক্তারা এখন আর পিছিয়ে নেই,নারীরা এখন এগিয়ে যাচ্ছে,উদ্যোক্তার সংখ্যা যেমন বেড়েছে তেমন সফলতার সাথে ব্যবসা করছেন নারী উদ্যোক্তারা। তারা নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরি করছেন। তৈরি করে নিচ্ছেন নতুন আত্মপরিচয়। বাংলাদেশের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, নারী উদ্যোক্তার এই বিপুল সম্ভাবনা শুধু শহরকেন্দ্রিক নয়। প্রত্যন্ত অঞ্চলে দেখা মেলে হাজার হাজার নারী উদ্যোক্তার। যারা সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন এবং গুরুত্বপূর্ণ অবদান রাখছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে।

কেশবপুর উপজেলা শাখার আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যেক্তাদের বিকাশ সাধন প্রকল্প ২০২২-২০২৩ অর্থবছরের প্রশিক্ষণার্থীদের কর্মসূচির শুভ উদ্বোধন ও ১৫০ জন উদ্যোক্তাদের মাঝে ভাতার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবিবার (২৪ সেপ্টেম্বর)বিকেলে কেশবপুর পৌর শহরের মান্নান টাওয়ারে জাতীয় মহিলা সংস্থা যশোর জেলার চেয়ারম্যান ও যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎসা আরা বেগমের সভাপতিত্বে
প্রশিক্ষণার্থীদের কর্মসূচির শুভ উদ্বোধন ও নারী প্রশিক্ষণার্থীদের হাতে ভাতার চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সদস্য,কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর,রেজাউল ইসলাম,কেশবপুর বড় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটু,পর কাউন্সিলর কামাল খান সহ কেশবপুর জাতীয় মহিলা ও শিশু সংস্থার নেতৃবৃন্দ।

ট্যাগস :

নারী উদ্যোক্তারা এখন এগিয়ে যাচ্ছে-এমপি শাহীন চাকলাদার

আপডেট সময় : ১০:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩